শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

মাসুমকে স্বাভাবিক জীবনে ফেরাতে মায়ের আর্তনাত, হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসন 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে ২০ মাস বয়সী মাসুম বিল্লাহ নামে এক শিশুর জন্মের পর থেকে পায়ুপথ না থাকায় অপারেশন করে বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন চিকিৎসক। তবে সেই চিকিৎসার ভার বহন করতে হিমশিম খাচ্ছেন পরিবারটি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও একটি অপারেশন বাকি, এতে প্রয়োজন ৮০ হাজার টাকা।

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসন অবগত হলে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মাসুমের বাবা মায়ের হাতে চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা সহায়তা দেন ইউএনও সবুজ কুমার বসাক।

২০ মাস বয়সী মাসুম বিল্লাহ উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা নামাচর এলাকার শফিকুল ইসলাম ও মোরশেদা বেগম দম্পতির ৪ ছেলেমেয়ের মধ্যে সব ছোট।

জানা গেছে, ওই পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। দিনমজুর বাবার পক্ষে সন্তানের চিকিৎসার ভার বহন করে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে। জমাজমি বলতে বাড়িভিটার তিনশতক জমিটুকুই সম্বল। ছেলে জন্মের পর চিকিৎসা করাতে গিয়ে নিজ ঘরের দুটি গরু বিক্রি করতে হয়েছে। তবে এখনো ছেলের চিকিৎসা থেমে নেই, প্রয়োজন আরও লক্ষাধিক টাকা।

মাসুম বিল্লাহ’র মা মোরশেদা বেগম বলেন, ইউএনও স্যার ২০ হাজার টাকা দিছে। এটা আমাদের জন্য অনেক উপকার হলো। ইউএনও স্যারের জন্য দোয়া করি, স্যারের ভালো হবে।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ