শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারির গ্রেপ্তার-এক বছরের কারাদণ্ড

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের ভান্ডারা গ্রামের রংপুরিয়া মার্কেট সংলগ্ন এলাকায় কৃষ্ণ শীলের বাড়িতে অভিযান চালায় ট্রাক্সফোর্সের যৌথ বাহিনী। মেজর নাঈম এর নেতৃত্বে যৌথ বাহিনীর ট্রক্সফোর্স অভিযানে কৃষ্ণ শীল(নাপিত)(৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষ্ণ শীল ওই এলাকার নরেন্দ্র শীলের ছেলে ।

এ সময় কৃষ্ণের বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফুয়েল পেপার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি হাসোয়াসহ ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে বলেন,ভ্রাম্যমাণ আদালতে মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে কৃষ্ণ বসাকের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান ট্রাক্সফোর্স অভিযানে পৌর শহরের কৃষ্ণশীল নামে এক ব্যক্তির নিকট ইয়াবা, ফুয়েল পেপার ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে মাদক আইনে তাকে অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ