শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন।

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী (কুড়িগ্রাম / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘু্ন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার চালক বাহাজ উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৩)। এছাড়াও আহতরা হলেন, অটো যাত্রী আবু বকর সিদ্দিক ( ৪০), ফাতেমা (০৯), আরিফা ( ০২ মাস), মোর্শেদা ( ৩০)।

নিহত অটোরিকশা চালক ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের এবং নিহত অটো যাত্রী আতিকা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রামট্রাক বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলে অটোচালক মারা যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অপর ৪ ব‍্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অটো যাত্রী আতিকা মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, অটো ও ট্রাক থানায় আটক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ