শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ধাক্কা ট্রাকের চালকসহ দুইজন নিহত, আহত ১

গাইবান্ধা প্রতিনিধি : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শফিকুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ট্রাকচালক আব্দুর রহিম মিয়া (২৬)। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জতুরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। অপর নিহত ব্যক্তি কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে। এছাড়া আহত শফিকুল ইসলাম (৫৪) বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপী বল্লমপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে কালিতলা এলাকায় মহাসড়কের ডিভাইডারের ওপর নির্মাণকাজে নিয়োজিত একটি বালু ও পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১৩৬০) বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ৭টার দিকে বগুড়াগামী অপর একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬৭৬৩) পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের কেবিনে থাকা চালক ও এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকে কেউ না থাকায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ সময় আহত ব্যবসায়ী শফিকুল ইসলামকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত ও আহত দুই কাপড় ব্যবসায়ী ট্রাকযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জে আসছিলেন। দ্রুতগতির ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ