শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল মৌসুমী ফল উৎসব

- তাসনিম আলম, দেবীগঞ্জ (পঞ্চগড়): / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে নর্থ-স্টার স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণিল মৌসুমী ফল উৎসব। দেশীয় মৌসুমী ফলকে ঘিরে আয়োজিত এ উৎসব প্রাণের ছোঁয়া এনে দেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় দেবীগঞ্জ পৌরসভার মডেল মসজিদসংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে নানা রঙে-রূপে সাজিয়ে তোলে মৌসুমী ফলের বাহারি আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন, সিনিয়র শিক্ষক জসিম প্রামাণিকএবং সহকারী শিক্ষক অখিল বন্ধু রায় প্রমুখ।

বিদ্যালয়ের অধ্যক্ষ শাহিনা পারভীনের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষক আবু বকর সিদ্দীকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা তানবিরুজ্জামান রুবেল।

প্রতিযোগিতামূলক এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিভিত্তিক ফল সাজানোয় সেরা দল নির্বাচন করা হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণির মধ্যে প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণি, আর দ্বিতীয় হয় তৃতীয় শ্রেণি।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে প্রথম হয় ষষ্ঠ শ্রেণি এবং দ্বিতীয় স্থান অর্জন করে  সপ্তম শ্রেণি।

এই ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ ও সৃজনশীলতা বিকাশে বিশেষ ভূমিকা রাখে। অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ