শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

২৭ জুলাই থেকে মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান একটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে।

পরদিন থেকেই বন্ধ থাকে কলেজ ক্যাম্পাসের সব ধরনের কার্যক্রম। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, হতাহতের সঠিক তথ্য জানাতে কলেজ ক্যাম্পাসেই একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন মাইলস্টোন কলেজের দুই উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ