রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে রিকশা গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে রাত ৮টার দিকে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী।তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।