শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

৩৪ অস্ত্রোপচার শেষে ১২২ দিন পর বাসায় ফিরল মাইলস্টোনের ছাত্র আরিয়ান

ডেস্ক রিপোর্ট / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ১২ বছরের শিশু আরিয়ান আফিফ দীর্ঘ ১২২ দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে মায়ের কোলে ফিরেছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে হাসিমুখে বাড়ি ফিরেছে এই ছোট্ট যোদ্ধা।

গত জুলাই মাসে ভয়াবহ মাইলস্টোন বিমান দুর্ঘটনার পর শরীরের ৪০ শতাংশেরও বেশি দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছিল আরিয়ানকে। জীবন বাঁচানোর প্রথম আট দিন তাকে ভেন্টিলেশনে রাখতে হয়।

এরোনারি কেয়ার ইউনিট ও আইসিইউতে কাটানো সেই দুঃসহ সময়ে চিকিৎসকরা প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন। কিন্তু হার মানেনি আরিয়ান।

১২২ দিনে তার শরীরে ছোট-বড় মোট ৩৪টি অস্ত্রোপচার করা হয়েছে। একেকটি অপারেশন ছিল নতুন একটি যুদ্ধ।

ত্বক প্রতিস্থাপন থেকে শুরু করে গ্রাফটিং–প্রতিটি ধাপেই মৃত্যু উঁকি দিয়েছে। তবু শিশুটির বেঁচে ফেরার অদম্য ইচ্ছা আর চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে আজ সে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরল।

সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চোখের পানি ধরে রাখতে পারেননি আরিয়ানের মা। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম আমার ছেলেকে আর ফিরে পাব না।

ও যতদিন ছিল না, আমার বাসার দরজা বন্ধ ছিল। আজ তা খুলে গেল।’

ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘আরিয়ানের কেস ছিল আমাদের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কেসগুলোর একটি। শুধু শারীরিক দগ্ধ নয়, মানসিক আঘাতও ছিল প্রচণ্ড। তাকে শারীরিক ও মানসিক–দুদিক থেকেই সুস্থ করতে হয়েছে।

তিনি বলেন, চিকিৎসা চলাকালীন আরিয়ানের শরীরে ছোট-বড় ৩৪টি অস্ত্রোপচার করা হয়। টানা তিন দিনসহ মোট আট দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল।

হাসপাতালের পক্ষ থেকে আরিয়ানকে ছুটি-পরবর্তী ফলোআপসহ সব নির্দেশনা দেওয়া হবে বলে জানান ডা. নাসির উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ