শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ভূমিকম্পে আহত হয়ে অপারেশন থিয়েটারে মা, মারা গেছে একমাত্র সন্তান

ডেস্ক রিপোর্ট / ৫৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাজধানীতে ভূমিকম্পে নিহত রাফির নিথর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে, আর তার আহত মায়ের অস্ত্রোপচার চলছে অপারেশন থিয়েটারে। প্রচণ্ড শারীরিক যন্ত্রণার মাঝেও ছেলের কথা এক মুহূর্তের জন্যও ভুলতে পারছেন না তিনি। বারবার জানতে চাইছেন, রাফি কেমন আছে?—কিন্তু তিনি এখনো জানেন না, তার আদরের রাফি আর কোনোদিন চোখ মেলে পৃথিবী দেখবে না।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাফি মায়ের সঙ্গে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫২তম ব্যাচের এই শিক্ষার্থী বংশালের কসাইটুলির নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। ঠিক তখনই শুরু হয় ভূমিকম্প। তীব্র দুলুনিতে দোকানের ভবনের রেলিং ভেঙে পড়ে মা–ছেলের ওপর।

আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসকরা জানান, রাফি মারা গেছেন। ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, রাফির মাথা সামনের অংশ এবং মুখমণ্ডল থেঁতেলে গেছে।

আর রাফির মাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা জানেনই না রাফি আর নেই। তিনি বারবার ছেলের কথা জিজ্ঞাসা করছেন।

সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

পুলিশের বংশাল থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানিয়েছেন, কসাইতটুলিতে একটি পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।

এদেরই একজন রাফি। নিহতদের মধ্যে শিশুসহ বাকি দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে।

এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের সহকারি কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, কসাইটুলিতে বাড়ির অংশবিশেষ বা সানসেট ভেঙে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ