শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় কলেজছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটন; বিশেষ পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক প্রবীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর কলেজছাত্রী সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদঘাটন ও প্রধান আসামিকে গ্রেপ্তারের অসামান্য সাফল্যের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার।

সোমবার (১১ আগস্ট) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নাকে বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধে হত্যা করেন তাঁর প্রেমিক মহাদেব রায়। ঘটনার পর প্রাথমিকভাবে কোনো ক্লু না থাকলেও প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে নিবিড় তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেন মহাদেব রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল পঞ্চগড় ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এদিন সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ এএসআইসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ