শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

২০ আসনের জন্য ১৫ দিনে ৩ বার সালাহউদ্দিনের বাসায় এনসিপি নেতা

ডেস্ক রিপোর্ট / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

প্রকাশ্যে বিএনপির সমালোচনা করলেও পর্দার আড়ালে আসন সমঝোতার জন্য দলটির নেতাদের কাছে ধর্না দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক শীর্ষ নেতা। সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সাবেক আহবায়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী, তথাকথিত ‘আপসহীন’ ওই নেতা এবং তার ‘ইমাম সাহেব’ গত ১৫ দিনের মধ্যে ২০টি আসনের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বাসায় তিনবার বৈঠক করেছেন। এছাড়াও তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসাতেও একবার ধর্না দিয়েছেন।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই দাবি করেন।

আব্দুল কাদের তার পোস্টে উল্লেখ করেছেন, ওই দলের নেতারা দিনের বেলায় বিএনপির বিরুদ্ধে হাঁকডাক ছেড়ে বেফাঁস মন্তব্য করেন। কিন্তু রাতের আঁধারে তারা আসন সমঝোতার জন্য বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্না দেন।

পোস্টে ইঙ্গিত করা হয়েছে যে, আসন ভাগাভাগির দর কষাকষির কৌশল হিসেবেই ওই তথাকথিত আপসহীন নেতা মিডিয়ায় উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

আব্দুল কাদের তার পোস্টে বলেন, আসন সমঝোতায় ব্যাটার ন্যাগোসিয়েশানের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন।

আব্দুল কাদের আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের ‘ড্রাইভিং সীটে’ থাকার কথা থাকলেও উল্টো গুটিকয়েক মানুষ দল কুক্ষিগত করে রেখেছেন। তার বক্তব্য অনুযায়ী, ওই আপসহীন নেতা নিজের আসনসহ চাওয়া আসনগুলো নিশ্চিত হলেই ‘বিক্রি হতেও’ সমস্যা দেখেন না।

তিনি আরও বলেন, দলের ভেতরে থাকা এই ‘মাইনাসের রাজনীতি’ এবং ‘কোরামবাজির’ কারণে অন্যদের ঘুম ভাঙবে। যদিও কাদের ২০টি আসনের জন্য চাওয়া নেতাদের তালিকা প্রকাশ করেননি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ