শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির বলেছেন, প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে। এভাবে সাংবাদিকদের অবস্থার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত্তর কর্মসূচী বাস্তবায়ন করবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর বিভাগের অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক অনুদান ও তাদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আবদুল বাছির বলেন, সাংবাদিকদের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি দেয়া হচ্ছে। ভবিষ্যতে এই বৃত্তির সংখ্যা বাড়ানো হবে। সেই সাথে বাদ পড়া অস্বচ্ছল সাংবাদিকদের ভবিষ্যতে অনুদানের আওতায় আনা হবে। এ সময় রংপুর বিভাগের ৯৪ জন সাংবাদিকের সন্তানদের শিক্ষা উপ-বৃত্তি ও রংপুর বিভাগের ২৩ জন অস্বচ্ছল-দুস্থ সাংবাদিকদের অনুদান দেয়া হয়।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমসহ অন্যরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ