শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা দূর করতে রংপুরে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
oplus_2


নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা দূর করতে করনীয় নিয়ে রংপুরে মতবিনিময় সভা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র সহযোগিতায় জাগো নারী উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার (৪ জানুয়ারী) সকালে নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন, পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিখা রানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহনাজ ফারাহানা আফরোজ, পল্লীশ্রী’র কর্মকর্তা সামসুন নাহার, সেলিম রেজা, জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা আশিষ কনক, সিনিয়র সাংবাদিক মেরিনা লাভলী, রেজাউল ইসলাম জীবন, আফজাল হোসেন, এহসানুল হক সুমন, শাহরিয়ার মীমসহ অন্যরা।
এ সময় অনলাইনে সাইবার বুলিং, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য চুরি, নানা কৌশলে হয়রানি নিয়ে নানা আলোচনা করা হয়। ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, আইনগত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়াসহ আগামীতে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে এনজিও, গণমাধ্যম ও সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ফেমিনিস্ট অপারচুনিটি নাউ ও ক্রি’র অর্থায়নে আয়োজিত সভায় পল্লী শ্রী তরুণ নারী নেতা প্লাটফর্মের নেতৃবৃন্দসহ এনজিও ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ