শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫–এর ফাইনাল খেলা সোমবার বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় টুর্নামেন্টটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় রংপুর-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মাসুদ হোসেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় গ্রীণ ভিলেজ স্পোর্টিং ক্লাব, রাজারহাট চ্যাম্পিয়ন এবং রশিদ মন্ডল স্পোর্টস ক্লাব, নাগেশ্বরী রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর জীবনের দিকে পরিচালিত করে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ