শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

হাসিনাকে ফেরাতে যা যা করার দরকার, ড. ইউনূস এবং তার সরকার তাই করছে

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘ড. ইউনূস এবং তার সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই করছে। আওয়ামী লীগকে অচল করে দেওয়া, আওয়ামী লীগকে অচল ভাবা, আওয়ামী লীগের নেতারা ফিরে আসবে— এই আশঙ্কা করা, আলোচনা করা এটাও এক ধরনের রাজনীতি।’

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘যখন শেখ হাসিনা চলে গেলেন এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তখন আমি বহু জায়গায় বলেছি এবং আমার এটা বিশ্বাস ছিল যে, শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজড।

শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, এটা আমি মনে করতাম ওই সময়। আমি এটাও মনে করতাম, শেখ হাসিনার যারা খুব ক্লোজ সঙ্গী— উনার মন্ত্রীরা, উনার সেন্ট্রাল কমিটির যারা লিডার আছেন এরা আর বাংলাদেশে আসতে পারবে না। এদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না।’

তিনি বলেন, ‘ড. ইউনূসের সরকার একেকটা কাজ করে তার এ সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, আমার কেন যেন মনে হচ্ছে— ড. ইউনূস এবং তার সরকারই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করছে।

উনারা এমন এমন কাজকর্ম করতেছে যে, মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না।’

মাসুদ কামাল আরো বলেন, ‘নির্যাতিত মানুষ, মজলুমের প্রতি এদেশের মানুষের এক ধরনের ভালোবাসা, এক ধরনের সমর্থন কাজ করে। ড. ইউনূস কী করতেছেন? ড. ইউনূস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন এবং যে খোঁড়া যুক্তি দিচ্ছেন— এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন।

আমি বলব আওয়ামী লীগের লিডারদেরকে, আপনারা সবাই যার যার বাসায় একটা ড. ইউনূসের ছবি বড় করে বাঁধায় রাখেন।

কারণ এই লোকটাই আপনাদের সেভিয়র।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ