শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছিনতাইকারীর হাতে প্রাণ হারালেন স্বামী

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিহতের স্ত্রী জানান, সুমনের বাড়ি ভোলার পখিয়া গৌরনদী এলাকায়। ঢাকায় মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় তারা ঘুরতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় তারা সুমনের হাতে থাকা মোবাইল ফোনটি নিতে চায়। তাতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় সুমনের। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোনটি নিয়ে চলে যায়।

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে কবরস্থানের গেটে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জানান, সুমনের বাড়ি ভোলার পখিয়া গৌরনদী এলাকায়। শনিবার ঢাকায় মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় তারা ঘুরতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় তারা সুমনের হাতে থাকা মোবাইল ফোনটি নিতে চায়। তাতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় সুমনের। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোনটি নিয়ে চলে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গুরতর আহত অবস্থায় সুমনকে প্রথমে সিকদার মেডিকেলে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ৩টায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমনকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ