শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সৈয়দপুরে বাইপাসে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৯

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে । এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আজ বুধবার বেলা তিনটায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড় সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা  জানান , রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ঐ এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ‌। আহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের  রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  উদ্ধার কাজ চলমান রয়েছে।  মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ