শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সরকার পরিবর্তন হলে মুহূর্তের মধ্যেই অনেকেই দেশে থাকবে না : রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এই সরকারটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই। তারা যেই মুহূর্তে শপথ নিয়েছেন ওই সময় তাদের মাথায় কি ছিল জানি না। আর যাদের ডুয়েল সিটিজেনশিপ নাই তাদের মেজরিটির ছেলেমেয়েরাই বাইরে সেটেল।’

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘সেফ এক্সিটের আসলে বেশ কয়েকটা অর্থ হয়। এর একটা অর্থ হচ্ছে ওয়ান ইলেভেনের সময় নানান অপকর্মের পরে রাজনৈতিক দলগুলোতে ভাঙন সৃষ্টি করার একটা অপকৌশল নেওয়া হয়েছিল। মইনুদ্দিন, ফখরুদ্দিন সেটা করেছিল। চেষ্টা করা হয়েছিল যে দুই দলের টপ লিডারশিপকে সরিয়ে নতুন লিডারশিপ তৈরি করার।

সে পুরো প্রকল্পটি খুব বাজেভাবে ভেস্তে যাওয়ার পরে তারা দেশ থেকে চিরতরে চলে যেতে বাধ্য হয়। এরপরে সরকার এসেছে, সরকার পরিবর্তন হয়েছে। ৫ই আগস্টের পর আবার নতুন ধরনের একটি সরকার এসেছে। কিন্তু তারা আর বাংলাদেশে ব্যাক করতে পারেনি।

সেটা একরকম সেফ এক্সিট হতে পারে।’ রুমিন বলেন, ‘স্পেসিফাই করা দরকার যে কোন উপদেষ্টা কি ধরনের অপকর্ম কবে করেছে এবং সেই অপকর্মের ধরণ কী। তার বিস্তারিত ব্যাখ্যা আমরা আসলে এক্সপেক্ট করি। বেশিরভাগ উপদেষ্টাই ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আছে। কেউ কেউ বিদেশ থেকেও এসেছেন, যিনি বিদেশে একেবারে স্থায়ীভাবে বসবাস করা চাকরিরত।

সরকারের খুবই ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তিবর্গ অনেকেই আছেন। যারা বাংলাদেশের নাগরিক হয়তো নন কিংবা থাকলেও তাদের আরো একটি দেশের নাগরিকত্ব আছে। সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই।’ রুমিন ফারহানা আরো বলেন, ‘একটা কথা প্রধান উপদেষ্টা বলেছেন যে, আমরা প্রত্যেকে যার যার ফিল্ডে যথেষ্ট ভালো করছি আমাদের উপদেষ্টা পরিষদে। মানে প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে এবং সেটা আমরা কেউ অস্বীকার করি না। তারা আবার যার যার কাজে ফিরে যাবেন এই কথা প্রধান উপদেষ্টা বহুদিন আগে থেকেই বলছেন। সো যাদের আসলে বিদেশের নাগরিকত্ব আছে এবং যারা বিদেশে একটা সেটেল লাইফ লিড করতে করতে বাংলাদেশে এসেছেন ৫ই আগস্টের পর, তারা আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন। এটা খুব অবাক হওয়ার কিছু নাই। যাদের ডুয়েল সিটিজেনশিপ নাই তাদের মেজরিটির ছেলেমেয়েরাই বাইরে সেটেল। সো তারাও শেষ জীবনে যদি কোনো রকম কোনো বিপদের আভাস পান, বিদেশে চলে যাবেন। এটাতেও খুব অবাক হবার কিছু নাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ