শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করেই ঘরে ফিরলেন ছাত্রদলের নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সুবাদে সড়কেই দুপুরের খাবার খেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।

খাবার শেষে অনেকে সড়কের ওপর পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেললেও সমাবেশ শেষে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তারা।

রবিবার (৩ আগস্ট) শাহবাগের চারপাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে।

সড়ক পরিষ্কার করা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ মো. আদনান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সড়কের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ