শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ১৫

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগসহ বেশকিছু দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে লাঠিচার্জ করেন আইন-শৃঙ্খলা বাহিনীর।

শিক্ষার্থীরা যেন সচিবালয়ে ঢুকতে না পাড়েন, সেজন্য সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা জোরদারে সেনা সদস্যদের মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা সেসব উপেক্ষা করেই ভেতরে সচিবালয়ের ভেতরে ঢুকে পরে। তবে, তারা পুলিশের কাছ থেকে কোনো বাধার মুখে পরেনি।

শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়ার কিছু সময় পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদের বের করে দেন। এ সময় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছিল। এরই মধ্যে হাইকোর্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সচিবালয়ের পশ্চিম পাশের সংযোগ সড়কটি বন্ধ আছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডি এলাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সুদীপ্ত প্রত্যয় সেন বলেন, ‘আমরা এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছি। গতকাল মাইলস্টোন কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি ছিল, অন্তত মরদেহের সঠিক হিসাবটা যেন দেওয়া হয়। গতকাল কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে, এক পরীক্ষার্থীর মা মারা গেছেন। এজন্য আমরা চেয়েছিলাম, অন্তত আজকের পরীক্ষা যেন স্থগিত করা হয়। অথচ আমাদের সেই দাবি তারা প্রথমে মানেননি।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে যখন বিষয়টি নেট দুনিয়ায় উত্তাল হয়, তখন রাত ৩টার দিতে তারা ঘোষণা দেন—আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। আমাদের কথা হলো, তারা সিদ্ধান্তটা আগে নিলেন না কেন। কোন হিসেবে রাত ৩টার দিকে সেটা জানালেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ