শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিক্ষিকা মাহেরীনের জীবন উৎসর্গেই বুঝা যায়, শেখ পরিবার আর জিয়া পরিবারের পার্থক্য : পিনাকী

ডেস্ক রিপোর্ট / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী (৪২)। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

পিনাকী লিখেছেন, ‘যদিও উনি কার আত্মীয়—তা আসলে তেমন প্রাসঙ্গিক নয়। তবে ভালো লাগলো যে আমরা কেউ তাকে চিনি না, তবু তার এই ত্যাগ হৃদয় ছুঁয়ে গেল। জিয়া পরিবারের সদস্যরা শেখ পরিবারের মতো নন। এমনকি জিয়াউর রহমানের ভাইয়ের নামও আমরা জানি না। আর দেখুন এই শিক্ষিকার বীরোচিত ভূমিকা—ছাত্রছাত্রীদের বাঁচিয়ে তিনি নিজে জীবন দিলেন।’

তিনি আরও লিখেছেন, ‘শেখ পরিবার আর জিয়া পরিবারের পার্থক্য এখানেই। এখানেই শহীদ জিয়া শেখ পরিবারের থেকে আলাদা। এ দেশ আজও শহীদ জিয়ার মতো মানুষের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তায়ালা যেন শহীদ জিয়া ও তার এই ভাতিজিকে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দান করেন এবং মাহেরীন চৌধুরীর এই মৃত্যু যেন শহীদি মর্যাদা লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ