শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিকল বন্দী আকাশ ফিরতে চায় পড়ার টেবিলে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আকাশের বয়স সবে মাত্র ১৬ পেড়িয়ে ১৭ তে পা রেখেছে। যে বয়সে পড়ার টেবিলে মনোযোগ দেয়ার কথা, বিকেল হলে মাঠে খেলাধুলা করার কথা। ঠিক সেই সময়ে মানসিক ভারসাম্য হীন হয়ে শিকল বন্দী হয়ে জীবনযাপন করেছে। পরিবার বলছে, সঠিক চিকিৎসা করাতে পারলে আকাশ ফিরবে তার স্বাভাবিক জীবনে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে চিকিৎসার ব্যয় বহনের কথা জানিয়েছেন।

আকাশ কুড়িগ্রামের চিলমারী উপজেলার পশ্চিম খরখরিয়া এলাকার সাজু মিয়া ও আকলিমা দম্পতির সন্তান।

জানা গেছে, প্রায় ২ বছর হতে আকাশ মানসিক ভারসাম্য হয়ে পড়ে। এরমধ্যে একটা সময়ে সে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়। ভালো চিকিৎসার অভাবে কখনো ভালো আবার কখনো অস্বাভাবিক হয়ে পড়ে আকাশ। গত তিন মাস ধরে লোহার শিকল পড়ে বাড়িতে বন্দী অবস্থায় চলছে তার জীবন। এরআগেও তার পায়ে পড়ানো হয়েছি রসি৷ এতে কেটে গিয়েছিল পা। পরে সেটি খুলে এবার লাগানো হয়েছে লোহার শিকল।

স্থানীয় বাসিন্দারা জানান, ছেলেটিকে আমরা ছোটবেলা থেকেই চিনি খুব ভালো ছেলে দুই বছর আগে হঠাৎ করে তার মানসিক রোগ দেখা দেয় পরে চিকিৎসা করার পর একটু ভালো হয় গত তিন মাস থেকে মানসিক ভারসাম্য বেশি হওয়ায় পায়ে শিকল দিয়ে রেখেছেন তার পরিবার আমরা স্থানীয়ভাবে অনেক সহযোগিতা করেছি যদি কোন বিত্তবান এগিয়ে আসে তাহলে ছেলেটিকে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।

মুকুল মিয়া নামে আরেক ব্যক্তি বলেন ছেলেটা এমনিতে খুবই ভালো এমন অবস্থা কিভাবে যে হলো তা আমরা নিজেও জানিনা ওর বাপ কৃষি কাজ করে তেমন ভালো কিছু খাবার ও জোগাড় করতে পারে না চিকিৎসা তো দূরের কথা তবে ভালো চিকিৎসা করলে ছেলেটি আমার মনে হয় সুস্থ হইতো।

আকাশ জানায়, সুস্থ হয়ে পড়াশোনা করতে চায়, তাই সকলের কাছে দোয়া চেয়েছেন।

আকাশের মা আকলিমা জানান, ছেলের মাথার সমস্যা, ঘরবাড়ি ভেঙে ফেলে, আটকানো যায় না। ক্ষতি করার চেষ্টা করে তাই বাধ্য হয়ে তিন মাস থেকে ছেলেকে শিকল পড়িয়ে রাখতে হচ্ছে।

আকাশের বাবা সাজু মিয়া জানান, দিনমজুরের কাজ করে ছেলের পিছনে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজারের কাছাকাছি টাকা খচর হয়েছে। দিন মজুরের কাজ করে সংসার চালানই কষ্টসাধ্য। এর মধ্যে বড় ছেলে ঢাকায় থাকে, মেয়েও বিয়ে দিয়েছি। এখন এই ছেলের চিকিৎসা ভালো জায়গায় করাতে পারলে সুস্থ হয়ে উঠত। সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন এই পিতা।

চিলমারী উপজেলা সমাজসেবা অফিসার (অ.দা) নাজমুল হাসান বলেন, আমাদের পক্ষ হতে আকাশ কে প্রতিবন্ধী কার্ড করে দেয়া হবে। এছাড়াও প্রতিমাসে তার চিকিৎসা ব্যয় বহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ