শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শাহবাগে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ; পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জুলাই সনদের দাবিতে দুইদিন ধরে শাহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সড়কের অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ। শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে দুই গ্রুপকে সরিয়ে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর। এ বিষয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের এক গ্রুপ আরেক গ্রুপকে সরিয়ে দিতে আসলে ঝামেলার সৃষ্টি হয়। পরে আমরা দুই গ্রুপকেই সরিয়ে দিয়েছি। বর্তমানে শাহবাগ মোড়ে কোনো সমস্যা নেই। জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের কারণে আপ বাংলাদেশের অনুষ্ঠানে কোনো সমস্যা হয়নি।’

জানা যায়, জুলাই সনদের দাবিতে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছিল জুলাই যোদ্ধাদের এক গ্রুপ। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় শহরের এই ব্যস্ততম সড়কের। এতে বৃহস্পতিবার থেকেই অবরোধকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এই পথের যাত্রী ও নেটিজেনরা। শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ তাদের ওপর ধাওয়া করে।

তারা জানান, সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণা করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরো ক্ষোভ জন্মাচ্ছে। তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখে নি।

এক পর্যায়ে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ