শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে অটোরিকশার ব্যাটারির নিচে মিলল ফেনসিডিল, গ্রেপ্তার-১

ডেস্ক নিউজ : / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ব্যাটারির নিচ থেকে ২৪৯ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল-সদৃশ সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ সময় মো. আজিজুল হক (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকালে র‍্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা হাটের ‘মেসার্স শারমিন ট্রেডার্স’ ধান গোডাউনের সামনে মো. শাহ আলমের ইজিবাইকে তল্লাশি চালায় র‍্যাব। অভিযানে ইজিবাইকের ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকানো ১০৬ বোতল ফেনসিডিল এবং ১৪৩ বোতল ফেনসিডিল সদৃশ এস্কাফ (ESkuf) জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মো. আজিজুল হক কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের বাসিন্দা।

র‍্যাবের মিডিয়া শাখার প্রধান বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামিকে বুধবার সকালে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সূএ : আমার সংবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ