শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

রামপুরা গ্রিডে ত্রুটি, বিদ্যুৎবিহীন রাজধানীর বিভিন্ন এলাকা

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

ঢাকার রামপুরায় বৈদ্যুতিক উপ-কেন্দ্রে ক্রুটি দেখা দেওয়ায় রাজধানীর বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাত সা‌ড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেরামত কাজ চলছিলে।

রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা যায়, রাজধানী রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন।

এদিকে গ্রিডে ক্রুটির কারণে রাজধানীর গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ানবাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, বকশি বাজারসহ রাজধানীর বিভিন্ন স্থান বিদ্যুৎ নেই। প্রচণ্ডগর‌মে বিদ্যুৎ না থাক‌ায় ঢাকাবাসীর ভোগা‌ন্তি বে‌ড়ে যায়।

জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রামপুরা গ্রিড সাবস্টেশনে ক্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। বিকল্প উপায়ে সংযোগ দেওয়ার জন্য কাজ করছে পিজিসিবি। পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ