শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা কৃষকদল নেতা বহিষ্কার 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি দাতা সেই কৃষকদল নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। ক’দিন আগে তিনি এ ধরনের হুমকি ধামকি দেন এ নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমসহ স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করে। এবং ঘটনাটি নিয়ে উপজেলার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।

অবশেষে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল এর স্বাক্ষরিত এক দলীয় প্যাডে মাসুদ রানাকে রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র  সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয়। বহিষ্কার পত্রে বলা হয়, অনৈতিক স্থলজনিত অপরাধের সুনিদিষ্ট অভিযোগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানাকে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। ঠকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্বান্ত গ্রহণ করেছেন। বহিস্কৃত নেতার অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবে না। মর্মে স্বাক্ষরিত চিঠিতে জানান। এবং কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মিদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কৃষকদলের নেতা মাসুদ রানাকে বহিস্কার করায় জেলা কৃষক দলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি- সম্পাদক- প্রেসক্লাব পুরাতনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দসহ সকল স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।

এনিয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে ভবিষ্যৎ এ জায়গায় না পায় সেজন্য বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানা তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ