শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

রাণীশংকৈল কুলিক নদীতে বরশি দিয়ে ধরা পড়লো ১১ কেজি ওজনের কচ্ছপ – জব্দ করলেন ইউএনও 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

লোকালয়ে আগের মতো কচ্ছপ আর তেমন দেখা যায় না। হঠাৎ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদী থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে ১১ কেজি ওজনের কচ্ছপ ধরেছে স্থানীয়রা, সে কচ্ছপ দেখতে ভীড় জমায় উৎসুক জনতার ।

জানাযায়, প্রতিদিনের ন্যায় কুলিক নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যায় সন্ধারই গ্রামের রমজান আলী,বাচোর গ্রামের নিমাই চন্দ্র ও দোশিয়া মমিন পাড়ার রাসেল। হঠাৎ রমজান আলী বরশিতে টান পড়লে তারা তিন জনেই পানিতে ঝাপ দিয়ে কচ্ছপটি (দুড়া) কে ধরে ফেলে। সে কচ্ছপটিকে এক নজর দেখার জন্য উসুক জনতা ভীড় জমায়।

এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল (ভারপ্রাপ্ত) বলেন,আমাদের এ অঞ্চলে কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। আগের মতো আর দেখা যায়না এর কারণ জানতে চাইলে তিনি বলেন,যন্ততন্ত কিটনাশক প্রয়োগ করে এবং খাল বিলে পানি না থাকার কারণে কচ্ছপ আর দেখা যায় না। এজন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কচ্ছপ দেখার জন্য ভীড় জমিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান, কচ্ছপটি মোবাইল কোটের মাধ্যমে জব্দ করা হয়েছে। সেটি রাম সাগর জাতীয় উদ্যানে   অবমুক্ত করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ