শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

রাণীশংকৈল উপজেলা যুবদলের সভাপতি সুমন, সম্পাদক আকতার,সাংগঠনিক সম্পাদক আওলাদ

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের কমিটি ঘোষনা করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। গত মঙ্গলবার জেলা যুবদল এ সংক্রান্ত একটি কাগজ প্রকাশ করে । যা সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

ঠাকুরগাঁও জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসান স্বাক্ষরিত তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে শামীম সুমনকে সভাপতি আকতার হোসেনকে সাধারণ সম্পাদক ও আওলাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষনা করেন।

কমিটি পেয়ে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন,আকতার ও আওলাদ বলেন, তৎকালীন স্বৈরাচার সরকারের দমন-পীড়ন হামলা মামলার এটি একটি ফসল। রাজপথের ত্যাগী ও পরীক্ষিতরাই যেন এরকম সম্মান পায়,তাহলে দল সুসংগঠিত থাকবে।

এ প্রসঙ্গে জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ বলেন, আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। তবে ত্যাগীরাই বেশির ভাগ স্থান পাবে। আর যুবদলের কোন নেতাকর্মি অনৈতিক কর্মকান্ডে জড়িত হলে কঠোর হস্তে দমন করা হবে। কারণ জিয়া পরিবার কারো সাথে আপোষ করেনি রাজনীতিতে কোন আপোষ করা হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ