শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

রাণীশংকৈলে ৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি বাজারে গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার রাতে মাহি টের্ডাস থেকে ৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেছে কৃষি অফিস।

স্থানীয়রা জানায়,মাহি টের্ডাসের স্বত্বাধিকার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক কৃষকদের মাঝে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে তার দোকান হতে চার বস্তা মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে দোকানে শিলগালা করে রাখে।

স্থানীয় জাপা নেতা আনিকুলের অভিযোগ জব্দকৃত বিষগুলো ধ্বংস করে দোকান মালিক কে মোটা অংকের জরিমানা করা উচিত। তাহলে কৃষক এধরনের  প্রতারিত দোকানদারের হাত থেকে রেহাই পাবে।

এ ব্যাপারে দোকান মালিক আব্দুল মালেক বলেন, সময়ের অভাবে মেয়াদউত্তীর্ণ  কীটনাশক গুলো আলাদা করে রাখতে পারিনি তাই এমনটি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মাহি ট্রেডাস থেকে কেলারিক,গেন্ডা সহ ৬৮ প্রকার মেয়াদউত্তীর্ণ  কীটনাশক পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে অবগত করেছি, তিনি না আসলে জরিমানা ছাড়াই ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ