শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

রাণীশংকৈলে ১৩০ তম সুজুকি মোটরসাইকেল শো-রুম উদ্বোধন

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শিবদিঘী এ,এস,এম সুপার পৌর মার্কেটে বিশ্ববিখ্যাত জাপানি মোটর সাইকেল সুজুকি ১৩০ তম শো-রুমের ইবাদত মোটরস’র উদ্বোধন ঘোষণা করেন সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ।

শো- রুম উদ্বোধনে বক্তব্য রাখেন,এড়িয়া সেলস ম্যানেজার মোবায়ের বিন আলম,এড়িয়া সার্ভিস ম্যানেজার মাহমুদুল হাসান মুকুল,টেরিটোরি সার্ভিস ম্যানেজার কেফায়েত হোসেন, ইবাদত শো-রুমের প্রোপাইটর সারোয়ার নূর লিয়ন, ঠাকুরগাঁও তারিফ শো-রুমের প্রোপাইটর তারিফ হোসেন সনেট,

টেরিটোরি সেলস ম্যানেজার মুজিবুর রহমানের সঞ্চলনায় আরো বক্তব্য দেন,বিএনপির সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ সভাপতি পান্না বিশ্বাস, জামায়াত সেকেটারী রজব আলী, সাবেক মেয়র মোখলেসুর রহমান। ইবাদত মটরস স্বত্বাধিকারীর পিতা হামিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ, ব্যবসায়িক নেতা সুজুকি কম্পানীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৪ সালে বাংলাদেশে সুজুকি শো-রুম প্রথম উদ্বোধন করা হয় পর্যাক্রমে রাণীশংকৈল উপজেলায় ১৩০ তম শো-রুমে পথ চলা। সুজুকি’র কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্বখ্যাত জাপানের তৈরি মোটরবাইক সুজুকির গুনগত উন্নত মান ও বিক্রয়োত্তর ৩ বছর বিনামূল্যে সেবা(ফ্রি সার্ভিস) দেয়ার ঘোষণা দেন। এ লক্ষ্যে তারা এলাকর ক্রেতাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ঐতিহ্যবাহী জাপানের তৈরি মোটর সাইকেল কোম্পানি সুজুকির জনপ্রিয়তা ও বিশ্বস্ততার কথা তুলে ধরেন। এরই আলোকে তিনি ক্রেতাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে সুজুকির সুনাম ধরে রাখার জন্য কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেন। পরে সুজুকির সাফল্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ