শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সাংবাদিকদের মানববন্ধনে অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন বিচার ও  রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা পরিষদের মুলফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাণীশংকৈল প্রেসক্লাব ও প্রেসক্লাব (পুরাতন) ২ টি সাংবাদিক সংগঠন।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধ্বংস করার হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জামায়াতের সেক্রেটারী রজব আলী,পৌর বিএনপি সভাপতি শাহাজান আলী,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মনিরুজাম্মন মনি,গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,সফিকুল ইসলাম শিল্পী,সম্পাদক খুরশিদ আলম শাওন,হুমায়ুন কবির,সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম,মোবারক আলী,ফারুক আহম্মদ, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি বাদল,সিনিয়র সাংবাদিক নুরুল হক।

সাংবাদিক একে আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,সাংবাদিক মাহাবুব আলম, লেমন সরকার, আব্দুল জব্বার,ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানা ও পীরগঞ্জ নাগরিক টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন সহ কয়েক জনের বিরুদ্ধে গত ৮ আগষ্ঠ থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে। এরই প্রেক্ষিতে বক্তারা অভিযুক্তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান,অন্যথায় কঠোর থেকে কঠোর দেশব্যাপী  আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন সাংবাদিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ