শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আদিবাসী যুবকের মৃত্যু 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বিনয় মার্ডি (৩০) নামে এক আদিবাসী যুবক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাজেবাকসা ছঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় মার্ডি বাজেবাকসা আদিবাসী  হাটপাড়া এলাকার সামু মার্ডির ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন  দুপুরে বিনয় মার্ডি নিজ বাড়ি থেকে অটোভ্যানে চড়ে কাতিহার হাটের উদ্দেশ্যে রওনা দেন। ভ্যানটি বাজেবাকসা- কাতিহার পাকা সড়কের ছয়ঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি পাল্টি খেলে বিনয় ছিটকে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং শরীরে বিভিন্ন অংশে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করো বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ