শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে মায়ের দায়ের করা মামলায় বছরদিন পর ৮ বছরের শিশুর লাশ কবর থেকে উত্তোলন

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থান থেকে রবিবার (৩১ আগস্ট) ৮ বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে সংগ্রহ করেন তারা।

অভিযোগ সূত্রে জানাযায়, স্বপরিবারে কাজের জন্য নারায়গঞ্জে যায় সুরাতুনের পরিবার । সংসার জীবনে ১৩ বছরের মাথায় নেমে আসে পারিবারিক কলহ বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগষ্ট টাকার জন্য মারপিটও করে স্ত্রীকে এবং বলে যে টাকা না দিলে তোমাকে ও তোমার ছেলেকে মেরে ফেলবো। কথাবলার ৩দিনের মাথায় ১৩ আগষ্ট বিছানার নিচে ৪০ হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বসরোধ করে হত্যা করে চলে যায় দূবৃত্তরা।

এ ঘটনায় নারায়গঞ্জের ফতুল্লার উপজেলার উত্তর নরসিংপুর মহল্লার সুজন ও নিহতের পিতাসহ ৮ জনের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীপ জুডিসয়িাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন সুরাতুন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩১ আগস্ট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান স্থীনীয় পুলিশ ফোর্স ও এলাকার উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট পেলেই লাশের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ