শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকা থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায়।

জানা গেছে, তরিকুল ইসলাম ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকার মৃত শহীদুল ইসলামের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

তরিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ