শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ঠাকুরগাঁও জেলার ছাত্রজনতা

মোঃ আশরাফুল ইসলাম: ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

রাজধানীর মিটফোর্ডের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ১২ জুলাই (শনিবার) সকাল ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঠাকুরগাঁও শরহের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।

বিক্ষোভ মিছিলে সাধারণ ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে

পাথর দিয়ে মানুষ খুন’, ‘বিএনপির অনেক গুণ,১০ মাসে ১৫০ খুন’, ‘মিডফোর্ডে হত্যা কেন, তারেক রহমান জবাব দে’ ‘বিএনপি,ভুয়া’ ‘জিয়ার সৈনিক,চাদা তোলে দৈনিক’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র জনতা বলেন, “৯ জুলাই হত্যার ভিডিও কেন ২ দিন পর আমাদের সামনে আসে। যুবদল কর্তৃক চাদার জন্য যেই বর্বোরচিত হামলা করা হয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো আপনারা যতদ্রুত সম্ভব এই হত্যার বিচার করেন।”

আমরা এই ভিডিওটি যতবার দেখেছি ততবার মনে হয়েছে ঠিক যেভাবে ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎ কে হত্যা করেছে ,যুবদল মিটফোর্ড একই কাহীনির পুনরাবৃত্তি করেছে। আওয়ামী ফ্যাসিস্ট যে কাজ গুলো করছে ঠিক তাই আপনারা করছেন। ১০ মাস যেতে না যেতেই আপনারা নিজ দলের নেতাকর্মীদের হত্যা করেছেন। আমরা বলে দিতে চাই ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছি আমরা বাধ্য হবো তোমাদেরকেও বিতারিত করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ