শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজার ও সেন্ট্রাল রোডের উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পৃথক চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে এবং রাত ৯টার দিকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে হঠাৎ দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা এসে মেট্রো স্টেশনের নিচে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সেটি আমাদের থানার আওতায় পড়েনি। ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকায় পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ