শিরোনাম
রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের প্রচেষ্টা পণ্ড: আটক ২,

রিপোটারের নাম / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রাজধানী মোহাম্মদপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে জুনায়েদ সরদার (২১) ও মো.শয়ন (২০) নামে দুজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

আটক জুনায়েদ সর্দার ও মো. শয়ন কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জুনায়েদের বাবার নাম আফজাল সরদার ও শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের সময় রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতেনাতে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে কল করে এখানে ডেকে আনেন।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ