শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ

ডেস্ক রিপোর্ট / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর শতাধিক সদস্য। মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এলাকা থেকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এসে উপস্থিত হন।

তাদের মধ্যে ঝিনুক সিকদার নামের তৃতীয় লিঙ্গের একজন বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম—ঢাকা মেডিকেলে অনেক রক্তের প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমরা ১০০ জন রওনা দিই, আরও ১০০ জন পথে আছেন। আমরা সবাই রক্ত দিতে এসেছি।

তাদের গুরু মা পিংকি সিকদারের আহ্বানে তারা এই মানবিক উদ্যোগে সাড়া দিয়েছেন বলে জানান জুমা নামের একজন। তিনি বলেন, আমাদের গুরু মা বলেছেন—বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুগুলোর জন্য প্রচুর রক্তের প্রয়োজন। তিনি জিজ্ঞেস করলেন, কে কে যাবেন? আমরা সঙ্গে সঙ্গে সবাই বললাম, চলেন যাই।

হাবিবা নামে আরেকজন বলেন, যত রক্ত দরকার আমরা দিতে রাজি। শুধু চাই এই ছোট ছোট বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠুক।

পলাশ নামের আরেকজন বলেন, জাতির দুঃসময়ে আমরা সবসময় পাশে ছিলাম। মানুষ সুস্থ না থাকলে আমরাওতো থাকব না। তাদের বাঁচলে তবেই আমরা বাঁচব—যাদের কাছ থেকে সাহায্য পাই, জীবিকা চালাই।

চৈতি নামে অন্য আরেকজন বলেন, এই মানবিকতা আর সহমর্মিতার নজির অনুপ্রেরণা জোগায় সবার জন্য। সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিয়ে গড়ে উঠুক মানবতার শক্তিশালী বাঁধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ