শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

রংপুর-বগুড়া মহাসড়কে মোটরসাইকেল রেসিং, প্রাণ গেল দুই শিক্ষার্থীর

স্থানীয় রিপোর্ট / ৭৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার সদর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে দ্রুতগতিতে রেসিং করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অপর আরেকটি মোটরসাইকেলে থাকা দুজন একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন: বগুড়ার শিবগঞ্জের দেউলী গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আদিব হাসান (১৮) ও মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। তারা বগুড়া শহরের ফকরি উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মহাসড়কে চারটি মোটরসাইকেল রেসিং করে মাটিডালি দিক থেকে মহাস্থানগড় দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল অপরটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে সজোরে আঘাত করে। এতে মোটরসাইকেলের অরোহী দুজন আদিব ও জিহাদ কয়েকশ গজ দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ