শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

রংপুরের প্রেমিকের খোঁজে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে স্কুলছাত্রী

ডেস্ক রিপোর্ট / ৮৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরে বাড়ি প্রেমিকের সঙ্গে দেখা করতে হবিগঞ্জ থেকে যাত্রা করেছিল ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় এসে বিপাকে পড়ে, অতঃপর জরুরি সেবা ৯৯৯-এ কল করে উদ্ধার হয় কিশোরীটি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, প্রেমিকের সেঙ্গে দেখা করতে বাড়িতে না জানিয়ে রংপুরের উদ্দেশ্যে বাসে রওনা দেয় হবিগঞ্জের ওই কিশোরী। গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু ঘুমে থাকায় সে গাজীপুর নামতে পারেনি। গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছে।

সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাসের স্টাফরা কিশোরীকে নানা জেরা করতে থাকেন। এমন পরিস্থিতি দেখে দিবাগত রাত ৩টার দিকে অন্য এক বাস যাত্রী জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দেন। তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও এক কিশোরী বাসের ভেতর রয়ে গেছে। বাসের চালক ও স্টাফরা হয়তো মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে পারে এমন আশঙ্কার কথা জানান বাসযাত্রী।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালমান তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধারের পর থানায় নিয়ে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, থানা থেকে কিশোরীর অভিবাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ