শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

রংপুরের পীরগাছায় পুকুরে বাস উল্টে নিহত ৩, আহত অর্ধশতাধিক

স্থানীয় রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

রংপুরের সুন্দরগঞ্জ থেকে শ্যামপুর গামী একটি যাত্রীবাহী বাস পীরগাছা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন এবং তিন জন ঘটনাস্থলেই অবস্থায় মারা গেছেন। বাসটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

৯ই জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পীরগাছা রোডের বেলতলী বাজারের পাশে পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদের সংলগ্ন পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার ভাঙা অংশে চলে যায়। ওই অংশের নিচে নরম বালি থাকায় বাসের সামনের বাম চাকা স্লিপ করে পুকুরে পড়ে যায় এবং বাসটি উল্টে যায়।

খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হন।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার পালিয়ে গেছে।

ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছেন এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ