শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রংপুরসহ সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ সারা দিনই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর। এছাড়াও এই বৃষ্টির প্রবণতা আরও ৩ দিন থাকতে পারে।

তরিফুল নেওয়াজ কবীর আজ সকালে গণমাধ্যমে বলেন, ঢাকায় ছয় ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে, সেটি দেশের সর্বোচ্চ। সম্ভবত এটি এ বছরে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে ঢাকাতেই।

পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে না বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আসলে একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে।

বৃষ্টি ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়।

বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের এই প্রবণতা ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ