শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

উত্তরে বাড়ছে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে

ডেস্ক রিপোর্ট / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রভাব। দিন দিন কমছে তাপমাত্রা, ভোরের বাতাসে মিলছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে পারদ উঠছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে, ফলে জেলায় তৈরি হয়েছে গরম-শীতের মিশ্র আবহাওয়া।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি। অর্থাৎ একদিনেই তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ছে সাদা কুয়াশার চাদরে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে।

ওই এলাকার অটোচালক রহিম উদ্দীন জানান, ভোরে এমন কুয়াশা পড়ে যে, হেডলাইট জ্বালিয়েও সামনে রাস্তা দেখা যায় না।

চাকলাহাটের বাসিন্দা মাসুম জানান, সকালে খুব ঠান্ডা লাগে, শীতের কাপড় না পরলে থাকা যায় না।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ