শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

উত্তরে জেঁকে বসছে শীত: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, আসছে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট। গত কয়েকদিন ধরেই সকাল-সন্ধ্যায় বইছে হিমেল হাওয়া, আর মাঠ-ঘাটে জমছে শিশিরবিন্দু।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আগের দিন মঙ্গলবার ওই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমেছে তাপমাত্রা।

সকাল থেকেই পঞ্চগড় ঢেকে আছে ঘন কুয়াশার চাদরে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ থাকায় দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় অটোচালক তারেক আলী জানান, কুয়াশার কারণে সামনের রাস্তা দেখতে অসুবিধা হচ্ছে এবং যাত্রীও কমে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশা থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় দিনের বেলাতেও কুয়াশা দেখা যেতে পারে, যা সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেবে এবং রাতের তাপমাত্রা দ্রুত কমিয়ে দেবে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ এবং ডিসেম্বরজুড়ে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ