শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

উত্তরবঙ্গে শীতের হাওয়া, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ডেস্ক রিপোর্ট / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

কার্তিক মাসের শেষ দিকে এসে সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমছে, কুয়াশাও পড়তে শুরু করেছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দিন ছোট হওয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকালে দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত অনুভূত হয়েছে, বিশেষ করে উত্তরে বেশ ঠান্ডা পড়ছে। চট্টগ্রাম অঞ্চলে এখনো তুলনামূলক গরম আছে।

আজ সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। বৃষ্টি না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা, আর উত্তর–উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ