শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

যেই হারে মেধাবীরা দেশ ছাড়ছে, এই দেশের কোন ভবিষৎ দেখি না

ডেস্ক রিপোর্ট / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, ‘যেই হারে মেধাবীরা দেশ ছাড়ছে, এই দেশের কোন ভবিষৎ দেখি না’।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

প্রতি বছর বুয়েট থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হলেও দেশে দক্ষ প্রকৌশলী নেই। এটি লজ্জার বিষয়—মুহাম্মদ ফাওজুল কবিরের এই বক্তব্যকে উদ্দেশ্য করে ঢাবির এ অধ্যাপক লেখেন, ‘আমি জানি না, উনি জানেন কিনা; প্রতি বছর বুয়েট থেকে কত শিক্ষার্থী বিদেশে যাচ্ছে। কত শিক্ষার্থী আমেরিকার বিখ্যাত টপ র‌্যাংকিং বিশ্ববিদ্যালয় যেমন ক্যালটেক, স্ট্যানফোর্ড এর মত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হচ্ছে। এছাড়া বিশ্বের সেরা সেরা কোম্পানিতে অত্যন্ত সুনামের সাথে চাকরি করছে।’

অধ্যাপক কামরুল হাসান মামুন জানান, ‘আপনারা সত্যিকারের প্রকৌশলীদের দেশের জন্য ধরে রাখতে পারছেন না। যারা থাকছে তারা প্রকৌশলী পেশা পরিবর্তন করে বিসিএস ক্যাডারে ঢুকছে। বিসিএস টেকনিক্যাল ক্যাডারে ঢুকলে শুধু প্রকৌশলী না ডাক্তার শিক্ষকদের জীবন কতটা বেদনাদায়ক একটু জেনে নেবেন। ভালো প্রকৌশলী, ডাক্তার ও অন্যান্য পেশায় যারা আছে কেউই এই দেশে থাকার স্বপ্ন দেখে না। কম মেধাবীরা বিশাল গাড়ি, ড্রাইভার, গাড়ির তেল, তোষামোদির তেল, ঘুষ দুর্নীতির সুবিধা সব পায়। এইগুলো নিয়ে ভাবেন। দেশটাকে মেধাবীদের জন্য বানান প্লিজ। যেই হারে মেধাবীরা দেশ ছাড়ছে এই দেশের কোন ভবিষৎ দেখি না। রক্ত শূন্যতার মত দেশ মেধা শূন্যতায় ভুগছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ