শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল এমআরটি-৬-এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত পৌনে ১০টার দিকে তিনি বলেন, ‘বিজয় সরণি-ফার্মগেট সেকশনে একটা ঝাঁকুনি হওয়ায় মেট্রো রেল চলাচল স্থগিত রাখা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জানান, বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল রাত ৯টা ১০ মিনিটে সেখানে একটা ঝাঁকুনি হয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত আছে বলে তারা জানিয়েছেন। রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জানান, বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল রাত ৯টা ১০ মিনিটে সেখানে একটা ঝাঁকুনি হয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত আছে বলে তারা জানিয়েছেন। রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেট্রো স্টেশন থেকে ফিরে যাওয়া যাত্রীরা এতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে রাতে বৃষ্টি হওয়ায় বাসে প্রচুর ভিড় থাকায় দুর্ভোগের মাত্রা দ্বিগুণ হয়ে দাঁড়ায়।

সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে।

ফলে আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রো রেল চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ