শিরোনাম
রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয় আলেম আসছেন বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয় আলেম। আগামী নভেম্বর মাসে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় আসবেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমি।

তিনি বলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরির আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয় আলেম। আগামী ১৫ নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনে অংশগ্রহণ করবেন তারা।

আগত আলেমরা হলেন- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি (ভারত), মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি (ভারত), মক্কা শরিফের মাওলানা ওমর হাফিজ মক্কি ও মাওলানা আবদুর র‌উফ মক্কি।

উবাইদুল্লাহ কাসেমি আরও বলেন, এরইমধ্যে মধুপুরের পীর সাহেব মাওলানা ফজলুর রহমানের পাকিস্তানের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এ ছাড়া মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি ও আবুল কাসেম নোমানীসহ অন্য দুজনকেও আনুষ্ঠানিক দাওয়াত দেয়া হয়েছে। তারা সবাই দাওয়াত কবুল করেছেন।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী গণমাধ্যমকে বলেন, খতমে নবুওয়াত সম্মেলন বাস্তবায়নে জোরালো প্রস্তুতি চলছে। সম্মেলনটি সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে।

দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, সম্মেলনে সকল ঈমানদার মুসলিমদের উপস্থিত থেকে খতমে নবুওয়াতের পবিত্র আকিদা সংরক্ষণের আহ্বানে শামিল হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন পীর সাহেব মধুপুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ