শিরোনাম
রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

দল-মতের উর্ধ্বে থেকে রংপুর সিটি কর্পোরেশনের সকল নাগরিকের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নব চৌধুরী। সোমবার (১৬ মার্চ) সকালে রংপুর সিটি কর্পোরেশনের যোগদান করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিয়মসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। নবনিযুক্ত প্রশাসক রংপুর সিটি কর্পোরেশনের বাজেট বৈষম্য নিরসন, যানজট নিরসন, শ্যামাসুন্দরী খালের সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বজ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ নগরীর সমস্যা নিরসনে কাজ করার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানসহ অন্যরা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, রংপুর সিটি কর্পোরেশনের সমস্যা নিরসনে পুরো নগরবাসীর সহযোগিতা চাই। আমি একটি দল করলেও নগরবাসী হিসেবে প্রতিটি মানুষের সেবা নিশ্চিত করা হবে। রংপুর সিটি কর্পোরেশন বাজেট বৈষম্যের শিকার। আমি সচিবালয়ে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের সাথে দেখা করেছি এবং বাজেট নিয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের বাজেট বৈষম্য দূর করা হবে।
তিনি আরও বলেন, শ্যামাসুন্দরী খাল রংপুর নগরীর ফুসফুস। এ খাল সংস্কারে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নগরীর ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করতে হবে। বজ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ নগরীর যে সব সমস্যা রয়েছে তা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ