শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল, তা আমরা ভেঙেছি: নাহিদ

ডেস্ক রিপোর্ট / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের অসাম্প্রদায়িকতার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ফকিরগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক বললেও বাস্তবে তারা কখনও সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার দেয়নি।

তিনি আরও বলেন, “মুজিব পরিবার দেশের জমিদারি সংস্কৃতি কায়েম করেছিল, তা আমরা ভেঙে দিয়েছি। ভবিষ্যতে নতুন কোনো ফ্যাসিবাদ দেখা দিলে তার বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে।”

অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা এখন চাঁদাবাজি করছে, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ঘরবাড়িও লুট করবে। ভোটারদেরও সচেতন হতে হবে— টাকার বিনিময়ে ভোট দিলে পরবর্তী পাঁচ বছর শোষণ মেনে নিতে হবে।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেন, “মামলা বাণিজ্য এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। এনসিপিতে দুর্নীতিবাজ বা চাঁদাবাজদের কোনো জায়গা নেই। প্রশাসনে সংস্কারের মাধ্যমে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বান্দরবানে বদলি করা হবে।”

এ সময় বক্তারা সারজিস আলমকে আটোয়ারী ও পঞ্চগড়ের গর্ব হিসেবে তুলে ধরে তার নেতৃত্বে উন্নয়ন ও রাজনৈতিক সচেতনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ